বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1230-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি ইউরোর

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ অক্টোবর
08:11 2026-10-22 UTC+00

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1230-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি ইউরোর বাই পজিশন ওপেন করিনি। 1.1230-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে এই পেয়ারের সেল সিগন্যালের পরিকল্পনা 2 বাস্তবায়নের সুযোগ পাওয়া যায়, ফলে এই পেয়ারের 15 পিপস দরপতন ঘটেছে।

যুক্তরাষ্ট্র থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় এবং মধ্যপ্রাচ্য থেকে আগত উদ্বেগজনক খবরের চাপে, গতকাল EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য সারাদিন একটি সংকীর্ণ সাইডওয়েজ চ্যানেলের ওঠানামা করেছে, তবে এই পেয়ারের মূল্য বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিনিয়োগকারীরা যখন বড় কোনো মুভমেন্টের অপেক্ষায় ছিলেন, তখন মধ্যপ্রাচ্য থেকে বেশ কিছু উদ্বেগজনক খবর সামনে আসে। ইরানি সাংবাদিকদের তথ্য অনুযায়ী, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে উড়োজাহাজ সরিয়ে নেওয়া হচ্ছে। একই সময়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে, মার্কিন সামরিক কর্মী ও কূটনীতিকরা গোপনে ওই অঞ্চল ত্যাগ করছেন। অন্যদিকে, তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে এবং ওয়াশিংটনের কূটনৈতিক পদক্ষেপের উপর তারা আস্থা রাখছে না। সাধারণত এ ধরনের খবর 'নিরাপদ বিনিয়োগ' হিসেবে মার্কিন ডলারকে শক্তিশালী করে; তাই এটি বেশ কৌতূহল উদ্দীপক যে, এই কারেন্সি পেয়ারের মূল্য এখনও সর্বোচ্চ লেভেলের কাছাকাছি বজায় আছে এবং ব্যাপক দরপতনের শিকার হয়নি। এটি প্রমাণ করে যে, ইউরো ক্রেতারা এখনও হাল ছাড়েননি। আমার মতে, চলমান উত্তেজনা যদি কেবল কথার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে ইউরোর মূল্য আরও বাড়তে পারে; কিন্তু উত্তেজনা যদি মারাত্মক পর্যায়ে পৌঁছায়, তবে মার্কিন ডলার দ্রুতই আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে।

আজ ইউরোপীয় অর্থনৈতিক ক্যালেন্ডারে উল্লেখযোগ্য তেমন কিছু নির্ধারিত নেই, কেবল ভোক্তা আস্থার সূচক সংক্রান্ত প্রতিবেদনই ট্রেডারদের কিছুটা দৃষ্টি আকর্ষণ করতে পারে। সূচকটি -17.0 পয়েন্টে থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা আগের মাসে ছিল -16.5 পয়েন্ট। এই সূচকটির ফলাফল প্রত্যাশার চেয়ে অনেক ইতিবাচক বা নেতিবাচক হলেও, তা মার্কেটের মুভমেন্টে প্রভাব বিস্তার সম্ভাবনা কম; তাই ট্রেডাররা সম্ভবত এটিকে উপেক্ষা করবেন। সুতরাং, আজ মার্কেটে মূল প্রভাবক হবে মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ এবং মধ্যপ্রাচ্য থেকে আসা বিভিন্ন খবর। ট্রেজারি বন্ডের ইয়েল্ড সরাসরি মার্কিন ডলারের চাহিদাকে প্রভাবিত করে, আর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মার্কেটে সামগ্রিক প্রেক্ষাপট—সতর্কতা কিংবা আশাবাদ—নির্ধারণ করে। এক্ষেত্রে ইউরো অনেকটা দর্শকের ভূমিকায় থাকবে এবং EUR/USD পেয়ারের মূল্য বাইরের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে প্রভাবিত হবে। আমার মতে, ইউরোপীয় প্রতিবেদনের তেমন কোনো প্রভাব না পড়লেও মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের মার্কেটের সার্বিক পরিস্থিতি নির্ধারণ করবে, আর ইউরোপীয় ভোক্তা আস্থা সূচকের ফলাফল কেবল সামান্য প্রভাব ফেলতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1280-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1253-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1280-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1239-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1253 এবং 1.1280-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1239-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1218-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের শক্তিশালী দরপতন ঘটতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1253-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1239 এবং 1.1218-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

analytics6ad9ad3c249f3.jpg

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।