বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

Akcie společnosti Upstart Holdings rostou díky posílení pozice Erica Jacksona

Akcie společnosti Upstart Holdings Inc (NASDAQ:UPST) vzrostly o 5 % poté, co Eric Jackson ze společnosti EMJ Capital zveřejnil optimistickou investiční prognózu, podle které by tato platforma pro poskytování úvěrů založená na umělé inteligenci mohla do roku 2028 přinést patnáctinásobný výnos. Jackson byl hlavním katalyzátorem 500% nárůstu akcií Opendoor (NASDAQ:OPEN) v tomto měsíci, když předpověděl, že akcie dosáhnou hodnoty 82 USD za akcii, což podnítilo zájem maloobchodníků.

২ অক্টোবর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ
04:52 2026-10-02 UTC+00

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

শুক্রবার খুব বেশি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না, তবে যে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হবে, তার প্রায় প্রতিটিই মার্কেটের মুভমেন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথমেই ইউরোজোনে সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতির প্রতিবেদন প্রকাশিত হবে। উল্লেখ্য যে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ওপর নির্ভর করে—এবং ইসিবি বর্তমানে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণ করলেও ট্রেডাররা বিষয়টি খুব একটা আমলে নিচ্ছে না। তা সত্ত্বেও, এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর যুক্তরাষ্ট্র নন-ফার্ম পেরোল এবং বেকারত্বের হার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে; এই দুটি প্রতিবেদনই স্থানীয় ও বৈশ্বিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের শ্রমবাজার পরিস্থিতি যদি আবারও মন্থর হয়ে পড়ে, তবে ফেডারেল রিজার্ভ কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ব্যাপারে ট্রেডারদের প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রেডাররা অন্যান্য সব বিষয় উপেক্ষা করে মার্কিন ডলার ক্রয় অব্যাহত রেখেছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

analytics6abf14fb9c523.jpg

শুক্রবার গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেনবটের মধ্যে ফেড কর্মকর্তা লরি লোগান এবং বেশ কয়েকজন ইসিবি প্রতিনিধিদের (বিশেষ করে ভুজিচ ও সিপোলোনে) বক্তব্য উল্লেখযোগ্য; তবে বর্তমানে ইউরো বা মার্কিন ডলারের এক্সচেঞ্জ রেটের ওপর এই ধরনের বক্তব্য খুব একটা প্রভাব ফেলছে না। উল্লেখ্য যে, এই সপ্তাহেই ফেডের জন উইলিয়ামস বলেছিলেন যে নতুন করে আর্থিক নীতিমালা কঠোর করার ক্ষেত্রে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই—যা মার্কিন ডলারের ওপর কোনোই প্রভাব ফেলেনি।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না। তবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর প্রতিনিধি দল ইরানি প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে এবং মার্কিন কংগ্রেস নির্বাচনের পর একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এমন আশাব্যঞ্জক ফলাফলের ওপর ট্রেডারদের কোনো আস্থা নেই। সপ্তাহান্তে ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেস নির্বাচনের পর তিনি হয়তো পুনরায় সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন—কারণ (যেমনটা ধারণা করা হচ্ছে) কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। সংঘাত অব্যাহত রয়েছে এবং যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষদিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মন্থর দরপতন অব্যাহত থাকতে পারে, কারণ এই নিম্নমুখী প্রবণতা এখন আর মৌলিক, ভূ-রাজনৈতিক বা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করছে না । আজ ইউরো 1.1198–1.1218 ও 1.1267–1.1275 এরিয়ায় এবং পাউন্ড 1.3175–1.3180 রেঞ্জের মধ্যে ট্রেড করা যেতে পারে। আজও মার্কেটে উচ্চমাত্রার ভোলাটালিটি বা অস্থিরতা দেখা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।