বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

EUR/USD পেয়ারের মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস: এই পেয়ারের মূল্য বাড়তি মোমেন্টাম পেয়েছে
04:58 2026-08-03 UTC--4

সোমবার, EUR/USD পেয়ারের মূল্য আগস্ট মাসের নতুন সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে এবং 200-ডে EMA ও 100-ডে SMA রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত অগ্রসর হয়েছে। মার্কিন ডলারের ব্যাপক দরপতনের মধ্যে এই পেয়ার আরও মূল্য বৃদ্ধির জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে।analytics6a7051d4c8f4a.jpg

মার্কিন ডলার সূচক (DXY), যার মাধ্যমে প্রধান কারেন্সিগুলোর বিপরীতে মার্কিন ডলারের মূল্যের মুভমেন্ট পর্যবেক্ষণ করা হয়, গত বছরের সর্বোচ্চ লেভেল পৌঁছানোর পর থেকে ক্রমাগত দরপতনের শিকার হচ্ছে। এই দরপতন এমন এক সময়ে ঘটছে যখন জ্বালানি তেলের মূল্য কমে যাওয়ায় বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভ কর্তৃক মুদ্রানীতি আরও কঠোর করার প্রত্যাশা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা সীমিত করতে চান এবং বলেছেন যে আঞ্চলিক মিত্ররা পাঁচ মাসব্যাপী এই সংঘাত অবসানের জন্য একটি শর্তে পৌঁছেছে। এই সিদ্ধান্ত, এবং সেইসাথে রবিবার ওপেকপ্লাস ঘোষণা দিয়েছে যে সেপ্টেম্বরে তেল উৎপাদনের বাড়ানো হবে, যা জ্বালানি তেলের মূল্যের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে ও দরপতন ঘটিয়েছে।

analytics6a7051e0b0a47.jpgব্রাউন ব্রাদার্স হ্যারিম্যানের বিশ্লেষক ইলিয়াস হাদ্দাদের মতে, মার্কিন ডলারের মূল্যের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতা মোমেন্টাম হারাচ্ছে। ব্যাংকটির এই বিশ্লেষক মনে করে যে, "মে মাসে শুরু হওয়া ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা সম্ভবত শেষ হয়ে গেছে এবং DXY সূচক 96.00–100.00 রেঞ্জে ফিরে আসতে পারে।"

এছাড়াও, মোট জাতীয় উৎপাদন (জিএনপি)—যা বিদেশে অর্জিত আয় সহ মার্কিন বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যকলাপ পরিমাপ করে—তা থেকে বোঝা যায় যে, শক্তিশালী অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যকলাপ থেকে মার্কিন ডলারের জন্য যে পূর্ববর্তী সমর্থন ছিল, তা বর্তমান নীতিমালা নিয়ে উদ্বেগের কারণে দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে, ট্রেডারদের মধ্যে এই সম্ভাবনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যথেষ্ট কঠোর মুদ্রানীতি কার্যকরভাবে বজায় রাখতে সক্ষম নাও হতে পারেন, যা মুদ্রাস্ফীতির চাপ মোকাবেলায় ফেডের পিছিয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

তাছাড়া, জাপানি ইয়েনের আগ্রাসী শর্ট-কভারিংও মার্কিন ডলারকে দুর্বল করতে ভূমিকা রেখেছে। এর বিপরীতে, ইউরোজোনের স্থিতিশীল মুদ্রাস্ফীতি প্রতিবেদন থেকে ইউরো ক্রমাগত সমর্থন পাচ্ছে, যা এই প্রত্যাশাকে আরও জোরদার করছে যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) সেপ্টেম্বরে আবারও সুদের হার বাড়াবে। এই প্রেক্ষাপট EUR/USD-এর জন্য সহায়ক রয়েছে, কারণ ট্রেডাররা মাসের শুরুতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের জন্য অপেক্ষা করছেন, যার শুরুটা হবে সোমবারের আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই দিয়ে, যা মার্কেটে বাড়তি মোমেন্টামের সঞ্চার করতে পারে।

সাম্প্রতিক মুদ্রাস্ফীতি প্রতিবেদন, সেইসাথে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের জিডিপি প্রতিবেদনের শক্তিশালী ফলাফল, মুদ্রানীতি আরও কঠোর করার যৌক্তিকতা আরও জোরদার করেছে। আজ প্রকাশিতব্য প্রতিবেদনে সেপ্টেম্বরে ইসিবি কর্তৃক আরও একবার সুদের হার বৃদ্ধির প্রত্যাশাকে জোরদার করবে, কারণ স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কিছুটা শক্তিশালী মূল্যস্ফীতির চাপ কেন্দ্রীয় ব্যাংককে কঠোর নীতিগত অবস্থান বজায় রাখার সুযোগ করে দিচ্ছে।

টেকনিক্যাল পূর্বাভাস

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, EUR/USD পেয়ারের মূল্য নিকটতম রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি স্থিতিশীল হচ্ছে এবং মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ 1.1600 লেভেলের দিকে আরও উপরে ওঠার চেষ্টা করছে।

তবে, টেকনিক্যাল সূচকগুলো মিশ্র চিত্র উপস্থাপন করছে:

  • MACD সূচক ইঙ্গিত দিচ্ছে যে বুলিশ মোমেন্টাম দুর্বল হতে শুরু করেছে।
  • রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) পজিটিভ টেরিটোরিতে রয়েছে, যা ইঙ্গিত দেয় যে মার্কেটে ক্রেতারাই এখনও সুবিধাজনক অবস্থানে আছেন।

50-ডে EMA এবং 50-ডে SMA-এর কনভার্জেন্সটি এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করছে। তবে, মার্কেটের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে ক্রেতাদের অবশ্যই 200-ডে SMA-এর উপরে একটি চূড়ান্ত ব্রেকআউট নিশ্চিত করতে হবে।

নিচের টেবিলে প্রধান কারেন্সিগুলোর বিপরীতে মার্কিন ডলারের দরের আজকের শতাংশভিত্তিক পরিবর্তন দেখানো হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মার্কিন ডলারের দর ব্রিটিশ পাউন্ডের বিপরীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।analytics6a7051ffe9566.jpg

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।