বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

২১ এপ্রিল কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
01:01 2026-04-21 UTC--4

সোমবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

সোমবার EUR/USD পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি। গতকাল সামান্য গ্যাপ-ডাউন দিয়ে ট্রেডিং সেশন শুরু হয়; তবু দিনজুড়ে এই পেয়ারের দর বৃদ্ধি পায়। দিনের একমাত্র মূল ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বাতিল হয়ে গেছে, ফলে হরমুজ প্রণালী দুই দিক থেকেই বন্ধ রয়ে গেছে এবং দুই সপ্তাহের যুদ্ধবিরতি বুধবার শেষ হতে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে। নিরাপদ বিনিয়োগ হিসেবে ট্রেডারদের কাছে মার্কিন ডলার ক্রয়ের পর্যাপ্ত কারণ রয়েছে বলে মনে হলেও, মার্কেটে এই ঘটনায় তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি—এতে করে আমরা ধরে নিচ্ছি যে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্ব কিছুটা কমে এসেছে। অবশ্যই এর মানে এই নয় যে আমরা আর মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর ভিত্তি করে মার্কেটে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখব না; যদি এই সপ্তাহে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে মার্কিন ডলারের দর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। তবুও সামগ্রিকভাবে ট্রেডাররা আর অন্ধভাবে মার্কিন ডলার কেনার জন্য প্রস্তুত নয়।

EUR/USD পেয়ারের 5M চার্ট

analytics69e6f17ceeded.jpg

সোমবার ৫-মিনিট টাইমফ্রেমে কেবল একটি একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় ট্রেডিং সেশনের শুরুতেই এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে রিবাউন্ড করে ঊর্ধ্বমুখী হয়। ফলে দিনের শেষে নতুন ট্রেডাররা একটি লং পজিশন থেকে প্রায় 20 পিপস মুনাফা করে ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করতে পারতেন।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে। ট্রেডাররা গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে মার্কিন ডলার বিক্রি করছিল এবং মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব কিছুটা কমে গিয়েছিল; তবে এখন ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবার খারাপ হচ্ছে, যা এই সপ্তাহে নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চাহিদা বাড়াতে পারে। আমরা মনে করি এই সপ্তাহে এই পেয়ারের মূল্যের একটি কারেকশনের সম্ভাবনা রয়েছে, তবে যেকোনো অবস্থায়ই ট্রেড করার জন্য ট্রেডারদের কাছে টেকনিক্যাল লেভেল রয়েছে এবং মার্কেটের মুভমেন্ট মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নির্ভর করবে।

মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে বাউন্স করলে নতুন বাই ট্রেড বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। মঙ্গলবার ইউরোজোনে কেবল ZEW অর্থনৈতিক প্রত্যাশা সূচক প্রকাশিত হবে, আর যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ADP কর্মসংস্থান ও খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এই চারটি প্রতিবেদনের কোনোটিই মার্কেটে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।