বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

Maloobchodní tržby ve Velké Británii v květnu prudce poklesly

Britští spotřebitelé v květnu omezili své výdaje, maloobchodní tržby poklesly o 2,7 % oproti předchozímu měsíci, což je nejprudší pokles od prosince 2023, podle údajů Úřadu pro národní statistiku. Ekonomové oslovení agenturou Reuters očekávali pokles o 0,5 %.

Tento pokles přerušil sérii čtyř měsíčních nárůstů, což byla nejlepší série od roku 2020. Maloobchodníci uvedli, že slunečné počasí v dubnu pomohlo zvýšit růst tržeb o 1,3 %.

K nižším výdajům přispěla vyšší inflace, zvýšení cen energií a napjatá situace na britském trhu práce, uvedl Phil Monkhouse, country manager společnosti Ebury pro Velkou Británii, zatímco maloobchodníci se potýkají s nedávným zvýšením daní.

„Vzhledem k napjaté situaci na Blízkém východě, nejistotě ohledně celních sazeb USA a odkladu snížení úrokových sazeb Bank of England vypadají vyhlídky spotřebitelské poptávky nejistě,“ uvedl Monkhouse.

১৬ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
01:14 2026-04-16 UTC--4

বুধবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

বুধবার GBP/USD পেয়ারের মূল্যের স্বল্প মাত্রার অস্থিরতার সাথে ট্রেডিং পরিলক্ষিত হয়েছে, যেন পাউন্ড একদিনের জন্য ট্রেডিং থেকে বিরতি নিয়েছে। বৃহস্পতিবার ভোররাতে পুনরায় এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী মুভমেন্ট শুরু হয়, এক্ষেত্রেও ব্রিটিশ পাউন্ডের মূল্য ইউরোর মতোই বার্ষিক সর্বোচ্চ লেভেলে ফিরতে চাইছে। মার্কিন ডলারের দরপতন ঘটছে—মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা না শুরু হওয়ার কারণে নয়, বরং কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে চান বলেই এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। মূলত মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব কমে যাওয়ায় মার্কিন ডলারের দরপতন ঘটছে, কারণ সবসময়ই মার্কেটে ভূ-রাজনীতি প্রভাব বিস্তার করবে এমনটা হতে পারে না। ফলত, প্রায় দুই সপ্তাহ ধরে পাউন্ড ও ইউরোর মূল্য বাড়ছে। গতকাল কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি, এবং অ্যান্ড্রু বেইলি ও ক্রিস্টিন লাগার্ডের বক্তব্য থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য উর্ধ্বমুখী প্রবণতা অক্ষুন্ন রয়েছে এবং ব্রিটিশ মুদ্রার মূল্য বৃদ্ধির জন্য স্থানীয় পর্যায়ে কোনো সমর্থনের প্রয়োজন পড়ছে না। ডলারের দরপতনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেগুলোর বেশিরভাগই গত বছর থেকেই প্রভাব বিস্তার করছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

analytics69e067ed59b44.jpg

বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে 1.3529-1.3543 এরিয়াতে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। দিনের শেষে এই পেয়ারের মূল্য মাত্র 15 পিপস বৃদ্ধি পেয়েছিল, তবে ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার প্রত্যাশায় ওই ট্রেডটি বৃহস্পতিবারেও হোল্ড করে রাখা যেতে পারে, যেখানে মূল্যের 1.3643-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই, ফলে 2026 সালেও আমরা 2025 সালে পরিলক্ষিত এই পেয়ারের মূল্যের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। তবে এজন্য বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও প্রশমিত হতে হবে, আরেকটি সম্ভাব্য দৃশ্যপট হল: দুই মাস ধরে মূলত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ট্রেডিং করার পর ট্রেডাররা প্রাথমিকভাবে এই প্রভাব উপেক্ষা করতে পারে।

বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.3529-1.3543 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.3476-1.3489-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.3529-1.3543 এরিয়ার ওপরে কনসোলিডেশন করলে লং পজিশন হোল্ড করে রাখা যেতে পারে, যেখানে মূল্যের 1.3643-1.3652-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3476-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, এবং 1.3741-1.3751। আজ যুক্তরাজ্যে জিডিপি এবং শিল্প উৎপাদন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে; তবে এই দুটি প্রতিবেদন খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে—তাই আজ GBP/USD পেয়ারের মূল্যের মুভমেন্টের উপর অর্থনৈতিক প্রতিবেদনের প্রভাব পড়ার সম্ভাবনা কম।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।