বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

XAU/USD পেয়ারের মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। স্বর্ণের মূল্যের দুর্বল বুলিশ প্রবণতা বিরাজ করছে
06:59 2026-03-30 UTC--4

আজ, সপ্তাহের শুরুতে স্বর্ণের (XAU/USD) মূল্য ধারাবাহিকভাবে দ্বিতীয় দিনের মতো উর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করছে—এই ইন্সট্রুমেন্টের মূল্য $4,420 লেভেল থেকে রিবাউন্ড করে ইউরোপীয় সেশনের সকালের দিকে প্রায় $4,550-এর নতুন উচ্চতায় পৌঁছেছে। মার্কিন ডলার ইনডেক্স (DXY), যা প্রধান কারেন্সিগুলোর বিপরীতে মার্কিন ডলারের মূল্যের ওঠানামা প্রতিফলিত করে, মাসিক উচ্চতার কাছাকাছি লেভেল থেকে সামান্য নিম্নমুখী হয়েছিল এবং এটি মূল্যবান ধাতু স্বর্ণের মূল্যের জন্য বাড়তি সহায়তা হিসেবে কাজ করেছে। তবুও, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর আর্থিক নীতিমালা আরও কঠোর হওয়ার প্রত্যাশা স্বর্ণের লং পজিশনের চাহিদা সীমিত করে রেখেছে। বিনিয়োগকারারা ক্রমেই ধারণা করছেন যে প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো হকিশ বা কঠোর আর্থিক নীতিমালা বজায় রাখবে, কারণ মার্কিন-ইরান সামরিক সংঘর্ষের কারণে জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির ঝুঁকি বেড়ে গেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থল সামরিক অভিযান বিবেচনায় এবং চলমান যুদ্ধে তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বাহিনীর যোগদান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পরে ভূ-রাজনৈতিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বাড়েছে। গত ২৪ ঘণ্টায় এই গোষ্ঠীটি ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এক দফা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে এবং আগামীদিনগুলোতে আরও হামলার হুমকি দিয়েছে। উত্তেজনা আরও ছড়িয়ে পড়ায় যুদ্ধে নতুন এক ফ্রন্ট উন্মুক্ত হয়েছে এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে, সেইসাথে বাব এল-মানদেব প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহে আরও ব্যাঘাতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী আংশিকভাবে অবরুদ্ধ হওয়ার ঝুঁকিও আরও একটি কারণ, যা তেলের উচ্চ মূল্য বজায় রাখছে এবং পুনরায় মুদ্রাস্ফীতি বৃদ্ধি করতে পারে।

এই পটভূমিতে, অরগ্যানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (OECD) মার্কিন মুদ্রাস্ফীতি পূর্বাভাস সংশোধন করে 4.2%-এর উপরে নয়ে গেছে—যা আগের পূর্বাভাস এবং ফেডের 2.7%-এর লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। এছাড়াও, OECD মূল পূর্বাভাস হিসেবে জানিয়েছে যে ফেড অন্তত 2027 সাল পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখবে। অন্যদিকে, সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলে 2026 সালে সুদের হার বাড়ার সম্ভাবনা 50%-এরও বেশি দেখা যাচ্ছে। এই বিষয়গুলোর সমন্বয় সাধারণত মার্কিন ডলারের পক্ষে সহায়ক এবং বিনিয়োগকারীদের স্বর্ণে লং পজিশন ওপেন করার ক্ষেত্রে সতর্ক করে তুলেছে।

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী মার্কেটে এখন কনসোলিডেশনের লক্ষণ দেখা যাচ্ছে: টেকনিক্যাল প্যাটার্ন অনুযায়ী 200-day SMA-এর আশেপাশে লোকাল বটম গঠনের প্রত্যাশার আগে স্থিতিশীলভাবে স্বর্ণের ক্রয় কার্যক্রম শুরু হওয়া দরকার—উল্লেখ্য যে স্বর্ণের মূল্য এই মাসের শুরুতে 2025 সালের নভেম্বরের সর্বনিম্ন লেভেলের নিকটে অবস্থান করছিল। অসসিলেটরগুলো নেগেটিভ জোনে রয়েছে, যা মার্কেটে বিক্রেতাদের আধিপত্য নিশ্চিত করে। স্বর্ণের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধির জন্য ক্রেতাদের 100-day SMA-র ব্রেক করে মূল্যকে ঊর্ধ্বমুখী করতে হবে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।