Washington – Světová banka (SB) zhoršila svoji prognózu globálního ekonomického růstu pro letošní rok o 0,4 procentního bodu na 2,3 procenta. Vyšší cla a rostoucí nejistota představují podle banky významnou překážku pro téměř všechny ekonomiky. Pokud nepočítáme recese, bude podle banky letošní růst nejslabší od roku 2008.
যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1571 লেভেল টেস্ট করেছিল, যা ইউরো ক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 1.1618-এর লক্ষ্যমাত্রা পর্যন্ত বৃদ্ধি পায়।
গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত দ্রুত সমাপ্ত হওয়ার বিষয়ক বিবৃতিগুলো বৈশ্বিক ফাইন্যান্সিয়াল মার্কেটে লক্ষণীয় প্রভাব ফেলেছে। তার বিবৃতিগুলোকে বিনিয়োগকারীরা ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের সংকেত হিসেবে ব্যাখ্যা করেছে, যা ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগের খ্যাতিসম্পন্ন মার্কেটে কারেকশন সৃষ্টি করেছে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়: মার্কিন ডলার চাপের সম্মুখীন হতে শুরু করে এবং প্রধান বৈশ্বিক কারেন্সিগুলোর বিপরীতে মার্কিন ডলারের দর হ্রাস পেতে দেখা যায়। ডলারের মূল্য হ্রাসের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অ্যাসেটের মার্কেটগুলোতেও পুনরুজ্জীবন পরিলক্ষিত হয়েছে। ইউরোর দর উল্লেখযোগ্যভাবে বাড়েছে, কারণ সম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ হ্রাস পেয়েছে।
আজ মার্কেটের ট্রেডাররা জার্মানি ও ফ্রান্সের বাণিজ্য ঘাটতি সংক্রান্ত প্রতিবেদনের দৃষ্টিপাত করবে। ইউরোজোনের সর্ববৃহৎ অর্থনীতিসম্পন্ন দেশগুলোর এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম সংক্রান্ত সূচকগুলো দেশগুলোর বৈদিশিক বাণিজ্য কার্যক্রম মূল্যায়নের সুযোগ দেবে। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকও অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় ইউরোব্লকের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এ আলোচনায় প্রধান বিষয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বৈশ্বিক জ্বালানি খাঁতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং ইউরোপীয় অর্থনীতির স্থিতিশীলতার ওপর সম্ভাব্য হুমকি নিঃসন্দেহে নীতিনির্ধারকদের মধ্যে বিস্তারিত বিশ্লেষণ ও সাদৃশ্যপূর্ণ অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরবে। সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল ও রাজনৈতিক পরামর্শের সমন্বয় মার্কেটে অস্থিরতা বৃদ্ধি করতে পারে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে, আমি মূলত পরিকল্পনা #1 ও পরিকল্পনা #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1682-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1631-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1682-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন জার্মানিতে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1605-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1631 এবং 1.1682-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1605-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1565-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1631-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1605 এবং 1.1565-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
